২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আ'লীগের নতুন কমিটি, দু'গ্র"প মুখোমুখি

কেন্দ্র থেকে আওয়ামী লীগের রংপুর জেলা ও মহানগর কমিটি ঘোষণার পর দলটির দু'গ্র"প এখন মুখোমুখি অবস্থান নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

রংপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্র থেকে আওয়ামী লীগের রংপুর জেলা ও মহানগর কমিটি ঘোষণার পর দলটির দু'গ্র"প এখন মুখোমুখি অবস্থান নিয়েছে। প্রত্যাশা অনুযায়ী পদ না পাওয়া ও পদবঞ্চিত নেতারা শনিবার রংপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। এর আগে প্রেসক্লাব চত্বরে নবগঠিত মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তোতাকে মারধর করে বিক্ষুব্ধ কর্মীরা। পরে পুলিশ এসে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাবেক জেলা সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ। তিনি বলেন, জেলা ও মহানগর কমিটিতে যাদের সভাপতি ও সম্পাদক করা হয়েছে তাদের বিরুদ্ধে অনেক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে। তারা এ কমিটি মাানেন না বলে জানান। এ ব্যাাপারে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, জেলা নেতা ও বিএমএ'র সভাপতি ডা. দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম দুলাল, আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা সাজেদ হোসেন তাতা, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর জামান বাবু, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি-উর-রহমান রিপনসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ-যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। এ ব্যাপারে নব নির্বাচিত জেলা সভাপতি আবুল মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি শাফিয়ার রহমান শফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, নিয়মতান্ত্রিকভাবেই নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২২ ফেব্র"য়ারি কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে আবুল মনসুর আহমেদকে সভাপতি, রেজাউল করিম রাজুকে সাধারণ সম্পাদক ও আনোয়ারুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি এবং শাফিয়ার রহমানকে সভাপতি ও তুষার কান্তি মণ্ডলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের রংপুর মহানগর কমিটি গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৯ ঘ.