ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহীম এস আল দাফেরী শনিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গুলশানের কার্যালয়ে রাত ৮টা থেকে এক ঘণ্টা এই সাক্ষাৎ অনুষ্ঠান হয়।
সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান।
এ সময় চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৪৫ ঘ.
bdnews24