২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া প্রবাসীদের ফেরত আনার দাবি বিএনপির

সংঘাতময় লিবিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বিএনপি। এক্ষেত্রে এখন পর্যন্ত সরকারের 'ব্যর্থতার' সমালোচনাও করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 07:36 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘাতময় লিবিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বিএনপি। এক্ষেত্রে এখন পর্যন্ত সরকারের 'ব্যর্থতার' সমালোচনাও করেছে তারা। প্রবাসীদের ফেরত আনার বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার ঢাকায় এক কর্মসূচিতে বলেন, "সরকারের উদ্যোগকে আমরা যথেষ্ট মনে করি না। তাদের উচিৎ আরো দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া।" চার দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগ দাবিতে উত্তাল এখন উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। সেখানে দুই সপ্তাহ ধরে চলা সংঘাতের কারণে বিদেশিরা পালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের অর্ধলক্ষাধিক মানুষ লিবিয়ায় রয়েছে। সংঘাতের পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় এক হাজারের বেশি বাংলাদেশি ফিরেছেন। তবে প্রবাসী কল্যাণমন্ত্রী স