ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়াসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়গুলোর ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকতে মন্ত্রীসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছেন একজন দায়িত্বশীল জ্যেষ্ঠ মন্ত্রী।
মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানান, সোমবার মন্ত্রিসভা দু'টি আইনের খসড়া অনুমোদন করেছে।
এ ছাড়া বৈঠকে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সা
bdnews24