ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করফাঁকি মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে।
রোববার কোকোর আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক ২০ মার্চ শুনানির তারিখ ধার্য করেন।
এ আদালতের পেশকার ইফতেখার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে অভিযোগ গঠনের জন্য তিনটির বেশি তারিখ ধার্য করা হলো।
গত বছরের ১ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের উপ করকমিশনার শাহীন আক্তার হোসেন করফাঁকির অভিযোগে মামলাটি দায়ের করেন।
মামলার নথি থেকে জানা যায়, আয়কর বিবরণীতে কোকো ২০০২ করবর্ষ থেকে ২০০৭ করবর্ষ পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য আয়কর ফাঁকি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/পিডি/১৯৫৫ ঘ.
bdnews24