২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আ. লীগ: ৩ নেতাকে দ্বন্দ্ব নিরসনের দায়িত্ব

নগর আওয়ামী লীগের দ্বন্দ্ব নিরসনের দায়িত্ব চট্টগ্রামের তিন জ্যেষ্ঠ নেতাকে দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগর আওয়ামী লীগের দ্বন্দ্ব নিরসনের দায়িত্ব চট্টগ্রামের তিন জ্যেষ্ঠ নেতাকে দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ তিন নেতা হলেন- সাবেক গণপরিষদ সদস্য ইসহাক মিয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু ও উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শেখ হাসিনা দলটির সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও নগরের নেতাদের সঙ্গে শনিবার দুপুরে এক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নেত্রী বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বন্দ্ব দূর করতে নেত্রী চট্টগ্রামের জ্যেষ্ঠ তিন নেতাকে দায়িত্বও দিয়েছেন।" "দ্বন্দ্ব নিরসনে নগর কমিটির বিবদমান পক্ষের নেতাদের শিগগির ঢাকায় ডেকে পাঠানো হবে বলে নেত্রী বৈঠকে জানিয়েছেন।" সভা শেষে নগর কমিটির সহ-সভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসি সাংবাদিকদের বলেন, "চট্টগ্রাম আওয়ামী লীগকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন নেত্রী। এ বিষয়ে আলোচনার জন্য শিগগিরই আমাদের ঢাকায় ডেকে পাঠানো হবে।" মতবিনিময় সভায় শেখ হাসিনা ছাড়া দক্ষিণ জেলা কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোশাররফ হোসেন ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। সভা শেষে নগর সভাপতি মহিউদ্দিন চৌধুরী এবং যুগ্ম সম্পাদক ডা. আফসারুল আমীন সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতিতে মহিউদ্দিনের বিরোধী হিসেবে পরিচিত। দীর্ঘদিনের বিরোধ প্রকাশ্য মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে সাংসদ নুরুল ইসলামের বিরোধ দীর্ঘদিনের। গত বছরের অক্টোবর মাসে নগর আ'লীগে দুপক্ষের বিরোধ প্রকাশ্য রূপ নেয়। বিরোধের জের ধরে দুইপক্ষই পৃথক কর্মসূচি পালন ছাড়াও পাল্টাপাল্টি 'শোকজ' ও 'অব্যাহতি'র মতো ঘটনাও ঘটেছে। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম চট্টগ্রামে এসে তাদের এসব সিদ্ধান্তকে 'ছেলেখেলা' আখ্যায়িত করে তা বন্ধের আহ্বান জানান। গত মাসে আফসারুল আমিন, নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বাবুল এবং কোষাধ্যক্ষ আবদুচ সালামকে শোকজ নোটিশ দেওয়া হয়। এর পর মহিউদ্দিন চৌধুরী ও কাজী ইনামুল হককে নগর কমিটি থেকে 'অব্যাহতি' দেন শোক পাওয়া নেতারা। গত ১২ ফেব্র"য়ারি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়। এরপর শনিবার চট্টগ্রাম আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় বসলেন দলনেত্রী শেখ হাসিনা। 'চট্টগ্রাম বন্দর হবে আঞ্চলিক বন্দর' সার্কিট হাউজে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় শেখ হাসিনা জানান, চট্টগ্রাম বন্দরকে 'আঞ্চলিক বন্দর' হিসেবে রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "চট্টগ্রামকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। আমরা চট্টগ্রামের উন্নয়নে বিশ্বাসী। তাই বেশিকিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।" তিনি জানান, চট্টগ্রাম বন্দরকে 'আঞ্চলিক বন্দর' হিসেবে গড়ে তোলায় বন্দরের বহুমুখি ব্যবহার হবে এবং শত শত কোটি টাকা রাজস্ব আয় হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, বিডিআর বিদ্রোহ, গ্যাস সংকট, শিক্ষা খাতে গৃহীত কর্মসূচি ও বিগত বিএনপি সরকারের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন। সভায় প্রধানমন্ত্রী তৃতীয় কর্ণফুলী সেতুর নির্মাণ কাজ শেষ করা, নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কের কাজ শুরু, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, চট্টগ্রাম- ঘুমধুম রেললাইনের স