২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আ.লীগের সঙ্গে শনিবার বসছেন সভানেত্রী

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোন্দল থামাতে স্থানীয় নেতাদের সঙ্গে শনিবার বৈঠকে বসবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোন্দল থামাতে স্থানীয় নেতাদের সঙ্গে শনিবার বৈঠকে বসবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ মেরিন একাডেমির এক অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকালে চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সফরসূচি অনুযায়ী দুপুর আড়াইটায় সার্কিট হাউজে দলীয় নেতাদের সঙ্গে তার বৈঠক করার কথা। স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বলছেন, বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় হওয়ার কথা। তবে নগর আওয়ামী লীগের সা