মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উপকূলীয় এলাকার ৫৯৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্বাচন হবে দুটি পর্বে। (বিস্তারিত)
প্রথম পর্বে তিন বিভাগের ১২ জেলার ৭২ উপজেলার ৫৯৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বৃহস্পতিবার বিকাল ৪টায় এসব ইউনিয়নে নির্বাচনের তফসিল বা সময়সূচি ঘোষণা করেন।
তিনি জানান, দ্বিতীয় পর্বের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এপ্রিল মাসে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে প্রথম পর্বের নির্বাচন হবে। মনোনয়নপত্র দাখিল করা যাবে ৫ মার্চ পর্যন্ত। বাছাই হবে ৬ ও ৭ মার্চ। ১৩ থেকে ১৮ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
চলতি মাসে এসএসসি পরীক্ষা, মার্চের ১৯ তারিখ পর্যন্ত আদম শুমারি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা থাকায় ইউপি নির্বাচনকে দুই পর্বে করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইসির সম্মেলন কক্ষে এই তফসিল ঘোষণার সময় দুই নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও মুহাম্মদ ছহুল হোসাইন এবং কমিশনের সচিব মোহাম্মদ সাদিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশে এ পর্যন্ত মোট সাতবার ইউপি নির্বাচন হয়েছে। সর্বশেষ ২০০৩ সালের ২ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত এ নির্বাচন হয়।
শামসুল হুদা জানান, তফসিলে ঘোষিত ছয় দিনের মধ্য থেকে (২৯ মার্চ-৩ এপ্রিল) ভোটের জন্য একটি দিন ঠিক করবে স্থানীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের নিয়ে গঠিত সমন্বয় কমিটি।
ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫০৫টি। এর মধ্যে নির্বাচনযোগ্য ইউপির সংখ্যা ৪ হাজার ৩০০টি। মামলা, সীমানা পুনর্বিন্যাস না হওয়া এবং অন্য কারণে ২০৫টি ইউপিতে আপাতত নির্বাচন করা যাবে না।
প্রতিটি ইউনিয়নে তিনটি করে সংরক্ষিত ও ৯টি করে সাধারণ ওয়ার্ড রয়েছে। সারাদেশে ইউনিয়নগুলোতে মোট ৬ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ৬৯ জন ভোটার রয়েছে। এর বিপরীতে মোট ভোটকেন্দ্র ৪৩ হাজার ২১৫টি এবং ভোট কক্ষ ২ লাখ ৬ হাজার ৬০৬টি।
পদ ও ভোটার
প্রথম পর্বে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের ১২ জেলার ৭২ উপজেলার ৫৯৬টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান; ৫ হাজার ৩৬৪টি সাধারণ ওয়ার্ড সদস্য এবং ১ হাজার ৭৮৮টি সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ভোট হবে।
এসব ইউনিয়নে মোট ৮৩ লাখ ৪৮ হাজার ৫১৬ জন (পুরুষ ৪১ লাখ ১ হাজার ৪৬৯ এবং ৪২ হাজার ৪৭ হাজার ৪৭ জন নারী) ভোটার রয়েছেন। ৫ হাজার ৬০৬টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ আছে ২৬ হাজার ২৬৮টি।
যেসব উপজেলায় নির্বাচন হচ্ছে
প্রথম পর্যায়ে বরিশাল বিভাগের ৬ জেলা, খুলনা বিভাগের ৩ জেলা ও চট্টগ্রাম বিভাগের ৩ জেলায় ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তবে কক্সবাজার, লক্ষীপুর ও নোয়াখালীর ২২টি উপজেলার মধ্যে ১৫টি উপজেলায় এ নির্বাচন হচ্ছে না।
যেসব উপজেলার সব ইউনিয়নে নির্বাচন হবে-
বরিশাল : সদর, বাকেরগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝড়া, হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ।
পটুয়াখালী : সদর, দুমকী, বাউফল, মির্জাগঞ্জ, কলাপাড়া, গলাচিপা ও দশমিনা।
পিরোজপুর : সদর, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী, জিয়ানগর, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া।
বরগুনা : সদর, আমতলী, পাথরঘাটা. বামনা ও বেতাগী।
ভোলা : সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, মনপুরা ও চরফ্যাশন।
ঝালকাঠি : সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া।
খুলনা : রূপসা, দিঘলিয়া, ফুলতলা, বাটিয়াঘাটা, তেরখাদা, কয়রা, পাইকগাছা, দাকোপ ও ডুমুরিয়া।
সাতক্ষীরা : সদর, কলারোয়া, দেবহাটা, শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি ও তালা।
বাগেরহাট : সদর, ফকিরহাট, মোল
bdnews24