২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্মুদ্রিত সংবিধান 'জগাখিচুড়ি': রফিকুল

পুনর্মুদ্রিত সংবিধানকে 'জগাখিচুড়ি' বলে অভিহিত করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- পুনর্মুদ্রিত সংবিধানকে 'জগাখিচুড়ি' বলে অভিহিত করেছে প্রধান বিরোধী দল বিএনপি। শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া এ মন্তব্য করেন। তিনি বলেন, "পুনর্মুদ্রিত সংবিধানে সুপ্রিম কোর্টের রায়ের পুরোপুরি প্রতিফলন ঘটেনি। একদিকে ভোটের জন্য সরকার এতে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলামকে রেখেছে। অন্যদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলে '৭২ সালের সংবিধান ফিরিয়ে আনা হয়েছে। এটি স্ববিরোধী পদক্ষেপ।'' এ অবস্থা থেকে উত্তরণে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও আহবান জানান তিনি। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে স