২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর মুদ্রা পাচার: সাবেক অ্যাটর্নি জেনারেলের সাক্ষ্য

আরাফাত রহমান কোকোসহ দুজনের বিরুদ্ধেবিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় সাক্ষ্য দিয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকোসহ দুজনের বিরুদ্ধেবিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় সাক্ষ্য দিয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল। মঙ্গলবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন এ মামলায় সাক্ষ্য নিতে ২৮ মার্চ নতুন তারিখ নির্ধারণ করেছেন। এদিন সাবেক অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমেদ এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের তৎকালীন কনস্যুলার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এ কে খালেকুজ্জামান খান লোদীর সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট পাঁচজন সাক্ষ্য দিলেন। কোকো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সায়মন প্রয়াত সাবেক নৌমন্ত্রী আকবর হোসেনের ছেলে। খালেকুজ্জামান আদালতকে জানান, তিনি কর্মরত থাকার সময় ২০০৯ সালের ৭ অক্টোবর তারিখে মুদ্রা পাচার সংক্রান্ত কিছু কাগজপত্র সত্যায়িত করে বাংলাদেশে পাঠান। সালাহউদ্দিন আহমেদ জানান, সিঙ্গাপুরে মুদ্রা পাচার সংক্রান্ত কাগজপত্র যাচাই করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তিনি জমা দিয়েছিলেন। এ মামলায় একই আদালতে গত ১৯ জানুয়ারি অ্যাটর্নি জেনারেলের ব্যক্তিগত সচিব কবির আহম্মেদ এবং কাফরুল থানার সাবেক ওসি সালাউদ্দিন আহমেদ এবং ৪ জানুয়ারি বাদি দুদকের উপ-পরিচালক আবু সাইদ সাক্ষ্য দেন। আসামিরা পলাতক থাকায় আইন অনুযায়ী তাদের পক্ষে সাক্ষীদের জেরা করার সুযোগ পাননি। চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন কোকো। সায়মন পলাতক রয়েছেন। গত বছরের ৩০ নভেম্বরে কোকো ও সায়মনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০০৯ সালের ১৭ মার্চ কাফরুল থানায় কোকো ও সায়মনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এতে ৯ লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার এবং ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয়। একই বছরের ১২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/পিডি/১৯৫৩ ঘ.