২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি স্থগিত

জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণার ছয় ঘণ্টার মাথায় 'হাইকমান্ডের' নির্দেশে স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 09:41 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

চট্টগ্রাম, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণার ছয় ঘণ্টার মাথায় 'হাইকমান্ডের' নির্দেশে স্থগিত করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টায় এক ঘোষণার মাধ্যমে ওই কমিটি স্থগিত করা হয়। ওই দিন বিকাল ৪টায় কেন্দ্রীয় কমিটির পক্ষে কাজী বেলালকে সভাপতি ও মোশাররফ হোসেন দীপ্তিকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলের হাইকমাণ্ডের নির্দেশে ওই কমিটি স্থগিত করা হয়েছে।" বিএনপির বিভিন্ন সূত্র জানায়, চট্টগ্রাম বিএনপির কয়েকজন নেতা রাতে খালেদা জিয়ার কাছে ওই ঘোষিত কমিটির বিষয়ে আপত্তি জানালে আলালকে তলব করা হয় গুলশানের কার্যালয়ে। খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর কমিটি স্থগিত করেন আলাল। কমিটি স্থগিত করার কারণ জানতে চাইলে আলাল বলেন, "যেকোনো কারণে কমিটি স্থগিত করার ক্ষমতা গঠনতন্ত্রে হাইকমাণ্ডের হাতে দেওয়া আছে। এর বেশি কিছু বলব না।" গত ২৩ ফেব্র"য়ারি কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে যুবদলের চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে দুইপক্ষের সংঘর্ষের ঘটনার পর গত ৪ মার্চ চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ এমএইচ/আরআরডি/পিডি/১৫৪০ ঘ.