২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মহানগর যুবদলের নতুন কমিটি

জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম মহানগরের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম মহানগরের নতুন কমিটি গঠন করা হয়েছে। কাজী বেলালকে সভাপতি ও মোশাররফ হোসেন দিপ্তীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। যুবদলের সহ দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সিনিয়র সহসভাপতি ইয়াসীন চৌধুরী লিটন ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সায়েদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/২১৫৮ ঘ.