২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠকের 'সবকিছু' সোমবার জানানো হবে: ফখরুল

দলের স্থায়ী কমিটির সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের বৈঠক শেষে রোববার রাতে এ কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 05:09 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোববারের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত সোমবার সংবাদ সম্মেলন করে জানানো হবে। খালেদা জিয়ার সভাপতিত্বে রোববার রাত সোয়া ৮টায় তার গুলশানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠক শুরু হয়ে রাত পৌনে ১১টায় শেষ হয়। বৈঠকের পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, সোমবার সকাল ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে 'সবকিছু' জানানো হবে। এ বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সম্ভাব্য কর্মসূচি, চলমান আন্দোলনসহ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/পিডি/২৩০৬ ঘ.