২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের সঙ্গে দেখা করে ফিরেছেন ফখরুল

স¤প্রতি বিদেশ সফরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স¤প্রতি বিদেশ সফরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, "তিনি আমাদের নেতা। লণ্ডনে গেলে অবশ্যই তার সঙ্গে সাক্ষাৎ হবে- এটাই স্বাভাবিক।" তবে এ নিয়ে আর কিছুই বলতে রাজি হননি তিনি। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর মির্জা ফখরুলের সঙ্গে তারেকের এটাই প্রথম দেখা। ১/১১-এর জরুরি অবস্থার সময় গ্রেপ্তারের পর তারেক রহমান কারাগারে নির্যাতনের শিকার হন বলে তিনি এবং তার পরিবার অভিযোগ তোলে। পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য তিনি বিলাত যান। গত ২৯ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সুইডেন ও নরওয়ে সফরে যান। ঢাকা ফেরার পথে তিনি লন্ডন যান গত ৬ নভেম্বর। দেশে ফেরেন ঈদের দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২০০২ ঘ.