২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আওয়ামী লীগ নেতা খুন

রংপুরে মহানগর আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 11:15 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

রংপুর, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে মহানগর আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর শহরের কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডের পেছন থেকে নিহতের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত সাজিদ পারভেজ যাদু (২৬) রংপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও রংপুর মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য। কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডের পেছনে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তিনি জানান, লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারের পরে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে লাশটি পাঠানো হয়েছে। রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের জাহাজ কোম্পানি এলাকায় মটর সাইকেলে করে দুজন যুবক এসে ঢাকা কোচস্ট্যান্ডে যাওয়ার কথা বলে যাদুকে মটর সাইকেলে তুলে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর থেকেই যাদুর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর যাদুর স্বজনরাসহ মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা শহরের সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজেও তাকে না পেয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। যাদুর বাড়ি শহরের স্টেশন বাবুপাড়া মহল্লায়। তার বাবার নাম সোহেল মিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭০৮ ঘ.