রাজশাহী, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর কাটাখালী এলাকার একটি ছাত্রাবাস থেকে ছাত্রলীগ কর্মী ফারুখ হত্যা মামলার আসামি তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার গভীর রাতে কাটাখালী এলাকার রাজ ছাত্রাবাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- মনজুরুল ইসলাম (২২), হাসানুজ্জামান (২১) ও জহুরুল ইসলাম (২৩)। এরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী ফারুখ হত্যা মামলার আসামি।
মতিহার থানার ওসি আকবর আলী জানান, সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬৫৪ ঘ.
bdnews24