২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটকে সক্রিয় করার আহ্বান ইনুর

আওয়ামী লীগকে 'একলা চলো' নীতি পরিহার করে মহাজোটকে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন জোটের শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 11:53 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগকে 'একলা চলো' নীতি পরিহার করে মহাজোটকে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন জোটের শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের জাতীয় কমিটির সভায় এ আহ্বান জানান তিনি। ইনু বলেন, "মহাজোটকে নিষ্ক্রিয় রেখে ঐক্যের শক্তিকে জোরদার করা যাবে না। এজন্য একলা চল নীতি পরিহার করে জোটকে সক্রিয় করতে হবে।" তিনি বলেন, "স¤প্রতি বিএনপি-জামাত যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে প্রকাশ্যে চ্যালেঞ্জ ঘোষণা করেছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তারা জল ঘোলা করার অপচেষ্টা করছে।" তাদেরকে এ সুযোগ না দিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠানে অন্তবর্তী সরকারের রূপ-কাঠামো-এখতিয়ার কী হবে তা নিয়ে সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাবের ভিত্তিতে আলোচনার উদ্যোগ গ্রহণ করতে হবে, বলেন জাসদ সভাপতি। সেই সঙ্গে নতুন নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়া নিয়েও আলোচনা শুরু করার আহ্বান জানান তিনি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- দলের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১৬৩২ ঘ.