বরিশাল, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বানারিপাড়া পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম সালেহ মঞ্জু মোল্লা মেয়র নির্বাচিত হয়েছেন।
দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক হাজার ৯৮৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী গোলাম মাহমুদ টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৬৩৩ ভোট।
রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বৃহস্পতিবার রাতে ফল ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএসবি/২২১৩ ঘ.
bdnews24