২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির 'বিদ্রোহী' মেয়রপ্রার্থী বহিস্কৃত

কুড়িগ্রাম পৌর নির্বাচনে মেয়রপ্রার্থী বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম নূরুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

কুড়িগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রাম পৌর নির্বাচনে মেয়রপ্রার্থী বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম নূরুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার এই চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা। তিনি জানান, নূর ইসলামের বিরুদ্ধে দলের ভেতর কোন্দল, সংঘাত ও বিদ্বেষ সৃষ্টি করে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। নূর ইসলাম কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর সিদ্দিককে কেন্দ্র থেকে সমর্থন দেওয়া হয়েছে। তিনি আগের মেয়াদেও মেয়র ছিলেন। বহিষ্কারের ব্যাপারে নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি আমি এখন পর্যন্ত জানি না। জানার পর প্রতিক্রিয়া জানাবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৬ ঘ.