পাবনা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় সরকারি নিয়োগ পরীক্ষা ভন্ডুল, সরকারি গাড়ি ও বিদ্যালয় ভবনে ভাংচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় ৩৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
অভিযুক্তরা স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী।
মঙ্গলবার শুনানি শেষে আদালত এই অভিযোগপত্র গ্রহন করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম ৭ কার্যদিবস তদন্ত শেষে সোমবার সন্ধ্যায় পাবনার আমলী আদালত-১ এর বিচারক আবুল কালাম আজাদের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মঙ্গলবার সকালে আদালতে এই অভিযোগপত্রের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে।
অভিযুক্তরা হলেন যুবলীগের বহিস্কৃত নেতা তরিকুল ইসলাম রায়হান, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন হায়দার রনি, ছাত্রলীগ নেতা শেখ সুজন, সরোয়ার হোসেন, মান্নান সরদার, মো. আয়াতুল্লাহ খোমেনি ওরফে ডিমজনি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, ছাত্রলীগ নেতা লালু, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
ছাত্রলীগ কর্মী সবুর, আরিফ, হারুন, আব্দুল মজিদ, বাবু, শরীফ, রেজাউল করিম রেজা, সুমন, জেলা যুবলীগের বহিস্কৃত যুগ্ম-সাধারন সম্পাদক এনায়েত হোসেন দুলাল, বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক জহির হাসান রুবেল, বহিস্কৃত ত্রাণ সম্পাদক সাজ্জাদ সজল, জেলা ছাত্রলীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি সন্তোষ হালদার, ফারুক ওরফে জামাই ফারুক, মো. ফিরোজ, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ সোহান, মো. সজিব, মো. সাগর, মো. আসাদ ও মো. সমাপ্তি।
পুলিশ ইতোমধ্যে তরিকুল ইসলাম রায়হান, মামুন হায়দার রনি, আয়াতুল্লাহ খোমেনি, সুজন সরওয়ার ও আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে।
২১ জন রোববার আদালতে আত্মসমর্পণ করেছে।
ফারুক ওরফে জামাই ফারুক, ফিরোজ, রাসেল, সোহান, সজিব, সাগর, আসাদ ও সমাপ্তি পলাতক রয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর পাবনার প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মঈনুল হোসেন বাদী হয়ে পাবনা থানায় এই মামলা করেন।
অভিযোগপত্রে রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনির হোসেন, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজয় ভূষন পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাফর উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম, পাবনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত ফারজানা, অফিস সহকারী ও গাড়িচালকসহ ২৭ জনকে সাক্ষী করা হয়েছে।
মামলার আলামত হিসেবে ভাংচুর করা ৪টি সরকারি গাড়ি, পোড়ানো ৬০ টি আবেদন ফরম ও ২৩ টি খাতা, ৫ টি প্রবেশপত্র, ২টি প্রশ্নপত্র আদালতে জমা দেওয়া হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক অফিসে 'অফিস সহকারী' পদে লোক নিয়োগ পরীক্ষা ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের হামলায় ভণ্ডুল হয়ে যায়। হামলায় পাবনার দুই অতিরিক্ত জেলা প্রশাসকসহ ১৫ জন আহত হয়। সন্ত্রাসীরা বিভাগীয় কমিশনার অফিসের ১টি গাড়ীসহ প্রশাসনের ৪টি গাড়ি এবং পাবনা জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দরজা জানালা ভাংচুর করে।
এ ব্যাপারে পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরোয়ার আলম এবং এনডিসি মঈনুল হোসেন বাদী হয়ে ঐ রাতেই জেলা ছাত্রলীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, জেলা যুবলীগের জহির, রায়হান, সাজ্জাদ ও ছাত্রলীগ এডওয়ার্ড কলেজ শাখার সভাপতি মামুনুর রশীদসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দুটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ারুল ইসলাম ৭ কার্যদিবস একটানা তদন্ত শেষে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ছাত্রলীগ ও যুবলীগের ৩৫ নেতাকর্মীকে অভিযুক্ত করে সোমবার অভিযোগপত্র পেশ করেন।
পাবনার প্রবীন আইনজীবী ও আওয়ামী লীগের সাবেক সাংসদ অ্যাডভোকেট আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২০ কার্যদিবসে এই মামলার বিচার কাজ সম্পন্ন করতে হবে। দোষী প্রমাণিত হলে প্রত্যেকের ২ থেকে ১০ বছরের জেল ও জরিমানা হতে পারে।
তদন্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, "ঘটনা সরেজমিন তদন্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লি
bdnews24