২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের সাংসদ মনি ছুরিকাঘাতে আহত

বরিশাল-২ (বানারিপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি ছুরিকাঘাতে আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 05:47 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

বরিশাল, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল-২ (বানারিপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বরিশাল শহরের হাসপাতাল রোডে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ মনির ওপর ওই হামলা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসপাতাল রোডের এক যুবককে আটক করা হয়েছে। কোতোয়ালী থানার ওসি কমলেশ চন্দ্র হালদার সাংবাদিকদের জানান, হাসপাতাল রোডে ল' কলেজের সামনে অবস্থিত শ্বশুরবাড়ি 'কাজী ভিলা' থেকে একই এলাকায় অবস্থিত নিজের বাসায় যাওয়ার জন্য সাংসদ মনি রাত ২টা ১০মিটিটে স্ত্রীকে নিয়ে বের হন। তিনি বলেন, শ্বশুরের বাসা থেকে গাড়ি নিয়ে বেরুনোর সঙ্গেসঙ্গে ৫-৬ জনের অজ্ঞাতপরিচয় একদল যুবক তাদের প্রাইভেটকারের গতিরোধ করে। এক পর্যায়ে তারা সাংসদ মনির ওপর চড়াও হয়। এ সময় তাদের ছুরিকাঘাতে তার ডান হাতে কেটে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসপাতাল রোডের বাসিন্দা রিয়াজুল ইসলামকে (৩২) আটক করা হয়েছে বলেও জানান ওসি কমলেশ। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে সাংসদ মনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিটি মেয়র শওকত হোসেন হিরণসহ ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে দেখতে হাসপাতালে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৪৬ ঘ.