২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন খালেদা

সৌদি আরবে ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 09:41 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বৃহস্পতিবার দুুপুর ২টা ১০ মিনিটের দিকে সৌদিয়া এয়ার লাইন্সের একটি বিমানে তিনি ঢাকা পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সারোয়ারি রহমান, নজরুল ইসলাম খান, সহসভাপতি সেলিমা রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক এম এ মান্নান, আবদুল মান্নান, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা। সৌদি আরবের জেদ্দা থেকে সরাসরি খালেদা দেশে আসেন বলে জানিয়েছেন তার সফরসঙ্গী প্রেস সচিব মারুফ কামাল খান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাডাম (খালেদা) ওমরাহ পালন করে জেদ্দা থেকে রওনা হয়ে ঢাকা এসেছেন।'' বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে গত ৩০ সেপ্টেম্বর ওমরাহ পালনের জন্য খালেদা সৌদি আরব যান। খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, তাদের মেয়ে জাহিয়া রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদসহ ৮ সদস্যের প্রতিনিধিদল। মারুফ কামাল খান জানান, জেদ্দায় অবস্থানকালে খালেদা জিয়া ওআইসি'র মহাসচিব একমেলুদ্দিন এহসানুগু