রংপুর, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তম সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের প্রসঙ্গ তুলে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আমার বিচার কেউ করতে পারবে না।
রোববার দুপুরে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকের পর রাতে রংপুর ফিরে শহরতলীর বাসভবন পল্লী নিবাসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
এরশাদ বলেন, "যারা আমার বিচার চায় তাদের মস্তিস্ক বিকৃত হয়েছে। তারা হাইকোর্টের রায় পড়ে নাই।
"রায়ে আমার ক্ষমতায় থাকাকালের সব ভালো কাজের বৈধতা দেওয়া হয়েছে। বাকি কর্মকাণ্ড মার্জনা করে দেওয়া হয়েছে। তাই আমার বিচার কেউ করতে পারবে না।"
তিনি আরো বলেন, "যারা ভাবছে এরশাদের ফাঁসি হবে তাদের মনোবাসনা কোনো দিনই পূরণ হবে না।"
হাইকোর্ট গত ২৬ অগাস্ট সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে। সেইসঙ্গে এইচ এম এরশাদের সামরিক শাসনকে সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করে আদালত।
সংবিধানের সপ্তম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর এ রায় দেয় হাইকোর্ট।
ওই রায়ের পর রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এরশাদ।
এ বিষয়ে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্যার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। মহাজোটকে শক্তিশালীর করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জেনেছি।"
এরশাদ ঢাকা থেকে রাত পৌনে ১০টায় রংপুরের বাসভবনে পৌঁছলে জাতীয় পার্টির কয়েকশ' নেতা-কর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় এরশাদের ভাতিজা সাংসদ আসিফ শাহরিয়ার, রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফা ও রংপুর পৌর মেয়র আব্দুর রউফ মানিকসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ।
সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে এরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুর ১২টা থেকে ১২টা ৩৫ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে তার একান্ত বৈঠক হয়েছে। সেখানে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে।
কী কী কথা হয়েছে
bdnews24