২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি

মো. জহির আলম নয়নকে সভাপতি এবং মো. মনিরুজ্জামান হিযবুলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের রংপুর জেলা শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 07:22 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মো. জহির আলম নয়নকে সভাপতি এবং মো. মনিরুজ্জামান হিযবুলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের রংপুর জেলা শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। বৃহস্পতিবার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন তারেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। নতুন কমিটিতে অন্যান্য পদে রয়েছেন রফিকুল ইসলাম মিঠু (সিনিয়র সহ-সভাপতি), মো. শাহ জিল্লুর রহমান জেম্স (যুগ্ম-সম্পাদক), শ্রী উৎপল ভৌমিক (যুগ্ম-সম্পাদক) এবং ডলফিন সুমন (সাংগঠনিক সম্পাদক)। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটিকে ১৫ দিনের মধ্যে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। তিন মাসের মধ্যে সাংগঠনিক ইউনিটগুলোতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন এ কমিটি গঠন করা হয়েছে বলে এতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৫৮ ঘ.