২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের সঙ্গে খালেদার ইফতার

রমজানের পঞ্চদশ দিনে সাংবাদিকদের সঙ্গে ইফতার করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের পঞ্চদশ দিনে সাংবাদিকদের সঙ্গে ইফতার করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের যৌথ উদ্যোগে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতারের আগে বিএনপি চেয়ারপাসন সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দোয়া মাহফিল শেষে সবাই একসঙ্গে ইফতার করেন। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ, ভারপ্রাপ্ত সেক্রটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, খেলাফত মজলিশের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামালউদ্দিন সবুজসহ শতাধিক আমন্ত্রিত অতিথি ইফতারে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯২৭ ঘ.