ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকোর আবেদন মঞ্জুর করে তার সাময়িক মুক্তির (প্যারোল) বিষয়টি অবিলম্বে দেশবাসীকে পরিস্কারভাবে জানানোর জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি।
সোমবার দুপুরে মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই দাবি জানান।
তিনি বলেন, "সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন, কোকোর প্যারোল বাতিল হয়নি। যদি তাই হয়ে থাকে তবে অবিলম্বে কোকোর আবেদন মঞ্জুর করে তা ঘোষণা করুন।"
সচিবালয়ে রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "তাকে (কোকো) মানবিক কারণে প্যারোল দেওয়া হয়েছে। তার বিষয়টি আইনি ও মানবিক দিক থেকেই দেখা উচিত। তার প্যারোল বাতিল হয়েছে
bdnews24