২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট: আ. লীগের দুই দিনের কর্মসূচি

শনিবার ভয়াল ২১ অগাস্ট, গ্রেনেড হামলা দিবস। দিবসটি পালনে আওয়ামী লীগ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 05:51 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার ভয়াল ২১ অগাস্ট, গ্রেনেড হামলা দিবস। দিবসটি পালনে আওয়ামী লীগ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের অস্থায়ী বেদীতে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন। একইদিন বিকাল ৫টা ২২ মিনিটে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদীতে শ্রদ্ধার্ঘ নিবেদন ও শহীদদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হবে। একই সময়ে সারা দেশে দলীয় কার্যালয়ে দুই মিনিট নীরবতা পালন করা হবে। ওই সময়ই সেই নারকীয় গ্রেনেড হামলা হয়েছিল। রোববার বিকাল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শুক্রবার এক বিবৃতিতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত এবং কয়েকশ' আহত হন। সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত ওই সমাবেশের প্রধান অতিথি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ামাত্র গ্রেনেড হামলা ও গুলি বর্ষণ শুরু হয়। এতে অল্পের জন্য শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার শ্রবণশক্তির গুরুতর ক্ষতি হয়। ২১ অগাস্ট উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। কয়েক দফা তদন্ত কর্মকর্তা বদলের পর ২০০৮ সালের ১১ জুন জোট সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিএনপির সহ-সভাপতি আবদুস সালাম পিন্টু এবং হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এ মামলার অধিকতর তদন্তের দাবি জানান আইনজীবিরা। আদালতের নির্দেশে এখন মামলার অধিকতর তদন্ত চলছে। আবদুস সালাম পিন্টুর ছোট ভাই হরকাতুল জিহাদ নেতা মাওলানা তাজউদ্দিন এ মামলার অন্যতম পলাতক আসামী। পিন্টু ও হান্নানসহ ১৩ জন কারাগারে আটক আছেন। হামলায় যারা প্রাণ হারান: ২১ আগস্টের হামলায় নিহত হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মোস্তাক আহমেদ সেন্টু, শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্য ল্যান্স কর্পোরাল (অব.) মাহবুবুর রশীদ, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা রফিকুল ইসলাম (সকলের কাছে তিনি আদা চাচা নামেই বেশি পরিচিত ছিলেন), মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী সুফিয়া বেগম, মাদারীপুরের যুবলীগ নেতা লিটন মুন্সী ওরফে লিটু, নারায়ণগঞ্জের রতন সিকদার, মহানগর রিকশা শ্রমিক লীগ নেতা মোঃ হানিফ, মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা মমতাজ রীনা, সরকারি কবি নজরুল ইসলাম কলেজের