২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকি: সাঈদী ও মীর কাশেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কর ফাঁকির পৃথক দুই মামলায় জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসেন সাঈদী ও মীর কাশেম আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 07:45 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির পৃথক দুই মামলায় জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসেন সাঈদী ও মীর কাশেম আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন এ পরোয়ানা জারি করেন। জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মো. মনিরুজ্জামান এবং মাসুমা খাতুন এর আগে দুপুর ১২টার দিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাশেমের বিরুদ্ধে কর ফাঁকির মামলা দুটি করেন। শুনানি শেষে বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় বলা হয়, সাঈদী ২০০২ থেকে ২০১০ পর্যন্ত করবর্ষে সাঈদী ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকার কর ফাঁকি দিয়েছেন। এবং মীর কাশেম আলী ২০০৫ থেকে ২০০৬ করবর্ষে ৮ লাখ ৯০ হাজার ১৭৪ টাকার কর ফাঁকি দিয়েছেন। মামলা দুটিতে আসামিদের গ্রেপ্তার করা গেলো কি গেলো না এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য বিচারক আগামী ১৬ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/১৪১৫ ঘ.