মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সংবিধান সংশোধনের পর নিবন্ধন বাঁচাতে জামায়াতে ইসলামীসহ অনেক রাজনৈতিক দলেরই গঠনতন্ত্র সংশোধন ছাড়া কোন উপায় থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন।
সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে দেওয়া উচ্চ আদালতের রায়ের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পেলে অনেক দলকেই গঠনতন্ত্র সংশোধনের তাগিদ দেওয়া হবে বলে জানান তিনি।
গত ২১ জুলাই সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারপারসন এবং সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে সংবিধান সংশোধনের জন্য ১৫ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়।
সংবিধানের পঞ্চম সংশোধনী মামলায় আপিল বিভাগের রায় গত ২৭ জুলাই প্রকাশিত হয়।
রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও তাদের তৎপরতা নিষিদ্ধ থাকা সংক্রান্ত বিধান পুনরুজ্জীবিত করেছে।
স
bdnews24