২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া

রমজানের তৃতীয় দিন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 02:08 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রমজানের তৃতীয় দিন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শনিবার সংসদ প্লাজায় এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের আগে বিএনপি চেয়ারপার্সন ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দোয়া মাহফিল ও মোনাজাতের পর সবাই ইফতার করেন। ইফতার অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সহসভাপতি এম মোরশেদ খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ খান, ছাত্র বিষয়ক সম্পাদক সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ছাত্রদল নেতারা। এর আগে রমজানের প্রথম দিনে খালেদা জিয়া ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে একটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/২০০৩ঘ.