ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোসহ ১৩ দফা দাবি আদায়ে সোমবার রাজধানীতে গণমিছিল করবে প্রধান বিরোধী দল বিএনপি।
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্ব বিকাল ৩টার পর পল্টন ময়দান থেকে গণমিছিলটি শুরু হবে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল ৩টায় খালেদা জিয়া পল্টন ময়দান পৌঁছোনোর পর সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এর পরপরই গণমিছিলের যাত্রা শুরু হবে। আমাদের এই কর্মসূচি হবে শান্তিপূর্ণ।"
গণমিছিল কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি ও এর সব অঙ্গসংগঠনের নেতা-কর্মী-সমর্থক ছাড়াও বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেবে।
নজরুল ইসলাম এ সময় অভিযোগ করেন, গণমিছিলে যোগ না দিতে বিভিন্ন স্থানে সরকারি দল ও প্রশাসন থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
১৩ দফা দাবির মধ্যে আরো আছে
bdnews24