২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির রুদ্ধদ্বার বৈঠক শেষ হলো ১২ ঘন্টা পর

বিএনপির সর্বোচ্চ সাংগঠনিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির প্রথম বৈঠক শনিবার রাত ১০টায় শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 04:31 PM

Updated : 25 Aug 2022, 05:15 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সর্বোচ্চ সাংগঠনিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির প্রথম বৈঠক শনিবার রাত ১০টায় শেষ হয়েছে। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে একটানা ১২ ঘন্টা চলে এই রুদ্ধদ্বার বৈঠক। সকাল ১০টা ২০ মিনিটে এই বৈঠক শুরু হয়ে শে হয় রাত ১০টায়। বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া সভাপতিত্ব করেন। উদ্বোধনী পর্বের পর ১১টা থেকে শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। দুপুরে মধ্যহ্ন ভোজ এবং বিকাল ও সন্ধ্যায় নামাজের বিরতি দিয়ে রাত ১০ টায় বৈঠক শেষ হয়। জাতীয় নির্বাহী কমিটির এই বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যত করণীয় বিষয়ে নেতারা বক্তব্য দেন বলে বলে জানান দলের দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী। বৈঠকে অর্ধ শতাধিক নেতা বক্তব্য দেন বলে জানান তিনি। ২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল অধিবেশনের পর দলের ৩৮৬ সদস্যের নতুন জাতীয় নির্বাহী কমিটি গঠিত হয়। এই কমিটিতে কর্মকর্তার সংখ্যা ১২১ এবং সদস্য ২৬৫ জন। বৈঠকে মূল মঞ্চে খালেদা জিয়া ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বের শুরুতে দলের দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী শোক প্রস্তাব উপস্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/২২১৯ঘ.