২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের অভিযোগপত্র শিগগিরই: আশরাফ

শিগগিরই যুদ্ধাপরাধের অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 03:20 PM

Updated : 25 Aug 2022, 04:24 PM

রাজশাহী, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিগগিরই যুদ্ধাপরাধের অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার করতে আইন সংশোধন ও ট্রাইব্যুনাল গঠন করা এবং তদন্ত কর্মকর্তা নিয়োগ করে সব প্রক্রিয়া শেষ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে।" বৃহস্পতিবার বিকালে রাজশাহী মহানগরীতে যুবলীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আশরাফ এ কথা বলেন। তিনি বলেন, "আমাদের নির্বাচনী প্রতিশ্র"তি ছিলো যুদ্ধাপরাধাদের বিচার করা। শেখ হাসিনাকে ভোট দিয়ে আপনারা যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া সহজ করে দিয়েছেন। "আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার করতে জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ। আর এই অঙ্গীকার বাস্তবায়নের পথে।" আশরাফ বলেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও মানসম্পন্ন বিচার হবে, যাতে কোনো প্রকার অপবাদ না আসে। তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচারের সমর্থনে সকলকে এগিয়ে আসতে হবে। কারণ এটা সহজ কাজ নয়। বঙ্গবন্ধুর খুনিদের বিচার হওয়ায় বিএনপি-জামায়াত মরিয়া হয়ে উঠেছে। তারা ষড়যন্ত্র করছে, জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। 'একাত্তরের যুদ্ধাপরাধী নিজামী-মুজাহিদ-সাঈদী চক্রের বিচার ত্বরান্বিত এবং খালেদা-তারেক জিয়ার অপরাজনীতি প্রতিহত করার লক্ষ্যে' অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সমাবেশে যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে আশরাফ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে নতুন প্রজন্মের দরকার সবচেয়ে বেশি। যুবসমাজ, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নতুন প্রজন্মের কাছে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে তথ্য সরবরাহ করে তাদের সংগঠিত করতে হবে। তিনি অভিযোগ করেন, "যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য জামায়াত এগিয়ে আসছে না, আসছে বিএনপি। খালেদা জিয়া এবং তার দল যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য মরিয়া। কারণ খালেদা জিয়া মন্ত্রীসভায় তাদের ঠাঁই দিয়েছিলেন। গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে বেড়ানোর সুযোগ করে দিয়েছিলেন।" স্থানীয় সরকারকমন্ত্রী বলেন, "আমরা তত্ত্বাবধায়ক সরকার, ছবিসহ ভোটার তালিকা তৈরি, স্বচ্ছ ব্যালট বক্সের জন্য আন্দোলন করেছিলাম। এসব আন্দোলনে সফল হয়েছি, যুদ্ধাপরাধীদের বিচারেও সফল হবো।" সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, য্লুীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রধান বক্তা ছিলেন- যুবলীগের সাধারণ সম্পাদক ও সাংসদ মির্জা আজম। রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুবলীগ নেতা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন- সংসদ সদস্য জোনায়েদ আহমেদ পলক, তানভির সাকিব জয়, নাটোর যুবলীগ নেতা শরিফুল ইসলাম, হারুনুর রশিদ প্রমুখ। সমাবেশে রাজশাহী বিভাগের ৮ জেলার যুবলীগ, রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রী রাজশাহী সিটি করপোশেনের সম্মেলন কক্ষে নগর উন্নয়ন কার্যক্রমের ওপর পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন। মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়া খানার উন্নয়নের জন্য ১০ কোটি টাকা ও শহীদ কামারুজ্জামান স্মৃতি ভাষ্কর্য স্থাপনের জন্য আরো ১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন স্থানীয় সরকার মন্ত্রী। মেয়র প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে শুভেচ্ছা স্মারক হিসাবে নগরীর চাবি উপহার দেন। এছাড়া কাউন্সিলরদের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়। পর্যালোচনা সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে নগরীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৫ ঘ.