২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিটিতে বিএনপির সুযোগ এখনো আছে : সাজেদা

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে বিএনপির প্রতিনিধি অন্তর্ভুক্তির পথ এখনো বন্ধ হয়ে যায়নি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 01:01 PM

Updated : 25 Aug 2022, 04:25 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে বিএনপির প্রতিনিধি অন্তর্ভুক্তির পথ এখনো বন্ধ হয়ে যায়নি। তারা প্রতিনিধির নাম প্রস্তাব করলে তা সংসদের মাধ্যমে পাস করিয়ে নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন এই কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী। বিশেষ কমিটি গঠনের একদিন পর বৃহস্পতিবার বিকালে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় এই কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তসহ একাধিক সদস্য উপস্থিত ছিলেন। সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠক আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বৈঠকের মধ্য দিয়ে কমিটি আনুষ্ঠানিকভাবে সংবিধান সংশোধনের কার্যক্রম শুরু করবে। সংবাদ সম্মেলনে সাজেদা এই বিশেষ কমিটির উদ্দেশ্য তুলে ধরেন। এগুলো হলো- জনগণের স্বার্বভৌম ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নতকরণ/সংরক্ষণ, মহাজোটের নির্বাচনী অঙ্গীকার পূরণ, জনগণের দেয়া ম্যান্ডেট বাস্তবায়ন, দেশের সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করা এবং অবৈধ ক্ষমতা দখল বন্ধ করা। সংসদ উপনেতা আরো বলেন, "সংবিধান সংশোধনে এই কমিটি প্রয়োজনে সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ ও আইন প্রণেতা সবারই সহযোগিতা নেবে। জনগণকে আস্থায় নিয়ে, গণমাধ্যমকে জানিয়েই সব পদক্ষেপ নেবো আমরা।" আইনমন্ত্রী হিসেবে শফিক আহমেদকে এই কমিটির বৈঠকসহ বিভিন্ন কার্যক্রমে আমন্ত্রণ জানানো হবে বলে জানান কমিটির প্রধান। বিরোধী দলীয় নেতাকে চিফ হুইপ আব্দুস শহীদের চিঠি দেওয়া নিয়ে বিএনপির অভিযোগ খণ্ডন করে সাজেদা বলেন, চিঠি দেওয়ায় কোনো অন্যায় কিংবা নিয়মের ব্যত্যয় হয়নি। যথাযথ নিয়মেই চিঠি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, "সংসদ নেতা শেখ হাসিনা বিশেষ কমিটি গঠন করে বাঙালির সংবিধানে সংশোধনী এনে তার খসড়া করার ঐতিহাসিক দায়িত্ব গতকাল (বুধবার) আমাদের ওপর অর্পণ করেছেন। আমরা এর খসড়া করে তা সংসদে পেশ করব এবং সংসদে সর্বস