২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মঙ্গলবার গভীর রাতে কর্মীদের সঙ্গে গোপন বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 06:54 AM

Updated : 25 Aug 2022, 01:54 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মঙ্গলবার গভীর রাতে কর্মীদের সঙ্গে গোপন বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাওলানা এন্তাজুল হক সদর উপজেলা জামায়াতের সুরা ও কর্মপরিষদের সদস্য। তার উপজেলার বাড়ি রানীহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর গ্রামে। সদর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাওলানা এন্তাজুল হক বাড়ির পাশে কৃষ্ণ গোবিন্দপুর কলেজ মাঠে রাত সোয়া ১টার দিকে দলের স্থানীয় কর্মীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। পুলিশ এ সময় তাকে গ্রেপ্তার করে।" পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের দুটি মামলায় চাঁপাইনবাবগঞ্জে এ মাসেই এর আগে জামায়াতে ইসলামীর ১২ জনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৪৬ ঘ.