২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার অবস্থা অপরিবর্তিত

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার অবস্থা কিছুটা উন্নতির পর বর্তমানে অপরিবর্তিত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 07:40 AM

Updated : 25 Aug 2022, 01:39 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার অবস্থা কিছুটা উন্নতির পর বর্তমানে অপরিবর্তিত রয়েছে। শনিবার সকালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তাকে দেখার পর সাংবাদিকদের কাছে এক ব্রিফিংয়ে চিকিৎসক মির্জা নাজিমউদ্দিন বলেন, "মান্নান ভূঁইয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। এটাকে ভালো কিংবা খারাপ বলা যাবে না। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।" মান্নান ভূঁইয়ার ব্যক্তিগত চিকিৎসক বজুলল গনী ভূঁইয়া জানান, তার (মান্নান) অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ১২ ঘন্টা আগে যে অবস্থা ছিলো, এখনো তা-ই আছে। ফুসফুসে ক্যান্সারের কারণে তিনি স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে পারছেন না। কৃত্রিমভাবে তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। তিনি জানান, মান্নান ভূঁইয়ার শরীরের তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। কিডনি, হৃদযন্ত্র ও