২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে ২০ শিবির কর্মী আটক

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গণ থেকে বুধবার ইসলামী ছাত্রশিবিরের কমপক্ষে ২০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 06:21 AM

Updated : 25 Aug 2022, 01:06 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গণ থেকে বুধবার ইসলামী ছাত্রশিবিরের কমপক্ষে ২০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জামায়াতে ইসলামীর গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে মিছিলের চেষ্টা করার ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সালাউদ্দিন খান। এ ঘটনার কিছু সময় পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আদালত প্রাঙ্গণে একটি মিছিল করে চলে যায়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এক মামলায় গত মঙ্গলবার বিকালে জামায়াতে ইসলামী আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে জামায়াত ইসলামী সারাদেশে বুধবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/১২১৬ ঘ.