২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পরাজয়ের কারণ দলের কোন্দল: সাহারা

দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 05:16 PM

Updated : 25 Aug 2022, 12:22 PM

সিলেট, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। শুক্রবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউস মিলনায়নতে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সাহারা বলেন, আওয়ামী লীগ প্রার্থীরা বিভিন্ন নির্বাচনে হেরে যাওয়ার মূলে রয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনেও দলীয় কোন্দলের কারণে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় হয় বলে মনে করেন তিনি। দলের নেতা-কর্মীদের উদ্দেশে সাহারা বলেন, ক্ষমতার পেছনে না দৌড়ে দলকে সুসংগঠিত করতে কাজ করে যান। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দলের ভিত শক্ত না থাকলে সরকার চালানো যাবে না। সরকার চালাতে হলে দলকে শক্তিশালী করতে হবে। সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সৈয়দা জেবুন্নেচ্ছা হক, জেলা আওয়ামী লীগ সভাপতি আনম শফিকুল হক, সিনিয়র সহ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩০৮ ঘ.