চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী তার বিজয় 'ছিনিয়ে' নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। তবে তিনি কারো নাম উল্লেখ করেননি।
শুক্রবার রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে প্রতিদ্বন্দ্বী এম মনজুর আলমকে নির্বাচিত ঘোষণার পর দুপুরে এক প্রতিক্রিয়ায় মহিউদ্দিন এ অভিযোগ করেন।
নগরীর চশমা হিলের নিজ বাসভবনে নির্বাচনের ফলাফল সম্পর্কে মহিউদ্দিন কয়েকজন সাংবাদিককে বলেন "আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে।"
বৃহস্পতিবার রাতে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণা কার্যালয়ের বাইরে স্বচ্ছ ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনার কথা উল্লে
bdnews24