চট্টগ্রাম, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রশাসন ও নির্বাচন কমিশনকে ব্যবহার করে সরকার ভোট চুরির মাধ্যমে নির্বাচনের ফলাফল এ বি এম মহিউদ্দিনের পক্ষে নেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, "কেউ যদি ভোটের ফলাফল বদলে দিয়ে চট্টগ্রামের উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে জনগণ তা প্রতিহত করবে।"
মঙ্গলবার বিকেলে নগরীর আগ্রাবাদ হোটলে সংবাদ সম্মেলন করে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলমের প্রধান নিবাচনী সমন্বয়ক আমীর খসরু এ কথা বলেন।
বিগত বিভিন্ন নির্বাচনের প্রসঙ্গ তুলে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু বলেন, "ওই সব নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। তারপরও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিএনপি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে একজন প্রার্থীকে সমর্থন দিয়েছে।
"কিন্তু নির্বাচন কমিশন ও প্রশাসনের গত কয়েক দিনের ভূমিকায় আমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে যে, তারা ভোট চুরি করে সরকার সমথর্ক প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে।"
নির্বাচন বিষয়ে কমিশনার ছহুল হোসাইনের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, "ওনি বলেছেন নির্বাচনের ফল যাই হোক না কেন তা মেনে নিতে হবে। তার এই কথা কিসের ইঙ্গিত? আমরা মহিউদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর এই সদস্য অভিযোগ করে, "প্রধানমন্ত্রী নিজে একটি স
bdnews24