২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনস্বার্থেই হরতাল: গয়েশ্বর

জনগণের স্বার্থে বিরোধীদল বিএনপি হরতাল কর্মসূচি দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 03:42 PM

Updated : 25 Aug 2022, 11:47 AM

সাভার, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জনগণের স্বার্থে বিরোধীদল বিএনপি হরতাল কর্মসূচি দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, "এ সরকারের দেড় বছর অতিবাহিত হলেও তারা কোনো ওয়াদাই পূরণ করতে পারেনি। আওয়ামী লীগ সরকার দেশের জনগণকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে।" সোমবার সন্ধ্যায় ঢাকার সাভার উপজেলার গোয়াইল বাড়ি এলাকায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এ কথা বলেন। হরতাল কর্মসূচি সফল করার জন্য তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- সাভার আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দিন সরকার, ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান মো. মইনুদ্দিন বিপ্লব প্রমুখ। গত ১৯ মে রাজধানীর পল্টন ময়দানের জনসভায় খালেদা জিয়া হরতালসহ সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩২ ঘ.