২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমাকে আর তাড়িয়ে দেবেন না'

চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম বলেছেন, "আমি যখন আপনাদের মাঝে এসেছি আমাকে আর তাড়িয়ে দেবেন না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 11:15 AM

চট্টগ্রাম, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম বলেছেন, "আমি যখন আপনাদের মাঝে এসেছি আমাকে আর তাড়িয়ে দেবেন না।" বৃহস্পতিবার বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রতিনিধি সভায় সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি একথা বলেন। বিএনপি'র জন্য সর্বশক্তি দিয়ে সবকিছু করবেন বলেও সভায় জানান মঞ্জুর। নির্বাচনে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মঞ্জুর স