ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি ও চট্টগ্রাম সিটি নির্বাচন (সিসিসি) এ অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি হবে।
"বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া এবং আন্দোল কর্মসূচির বিষয়ে আলোচনা হবে। নেত্রী সবার সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন", বলেন তিনি।
আগামী ১৭ জুন চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২০ মে পর্যন্ত। বিএনপি নির্বাচন করতে চাইলে ২০ মে'র আগেই তাদের সিদ্ধান্ত নিতে হবে।
ভোলার উপনির্বাচনের পর বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে পপাতের অভিযোগ আনলেও স্থানীয় নির্বাচন হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত স
bdnews24