২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির ১০ দিনের কর্মসূচি

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যবার্ষিকী উদযাপনে ১০ দিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 07:32 AM

Updated : 25 Aug 2022, 10:32 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যবার্ষিকী উদযাপনে ১০ দিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এক যৌথসভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যৌথসভা শেষে দেলোয়ার সাংবাদিকদের জানান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার ১০ দিনের কেন্দ্রীয় কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে