২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গুটিকয়েক দুর্বৃত্ত সরকারের সফলতা ম্লান করছে'

গুটিকয়েক দুর্বৃত্ত সরকারের সফলতা ম্লান করছে বলে দাবি করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 04:25 PM

Updated : 24 Aug 2022, 09:13 PM

খুলনা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুটিকয়েক দুর্বৃত্ত সরকারের সফলতা ম্লান করছে বলে দাবি করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, "সন্ত্রাসী, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও দখলবাজের কর্মকাণ্ডে সরকারের সফলতা ম্লান হচ্ছে। এদের নিয়ন্ত্রণ না করা হলে বর্তমান সরকারকেই তার ফল ভোগ করতে হবে।" শুক্রবার বিকালে খুলনার ফুলতলা উপজেলার স্বাধীনতা চত্বরে ওয়ার্কার্স পার্টি নেতা রেজোয়ান হোসেন রাজার গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি এ বিষয়ে সরকারকে আরো সর্তকতার সঙ্গে কঠোর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। রেজোয়ান হোসেন রাজা স