নওগাঁ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর আত্রাই উপজেলার থাঐপাড়া গ্রাম থেকে বুধবার ভোরে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নূরুল ইসলাম (৪১) থাঐপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি জেএমবির একজন সক্রিয় সদস্য বলে পুলিশ জানায়।
নওগাঁর পুলিশ সুপারিনটেনডেন্ট মোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নূরুল ইসলাম পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। তার বিরুদ্ধে ২০০৬ সালে আত্রাই থানায় একটি চাঁদাবাজি ও মারিপিটের মামলার হয়। এরপর থেকেই পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
স
bdnews24