২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত সাংসদ শামসুলের জামিন

চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষের মামলায় জামিন পেয়েছেন মহানগর জামায়াতের আমির সাংসদ মাওলানা শামসুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 02:30 PM

Updated : 24 Aug 2022, 08:26 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষের মামলায় জামিন পেয়েছেন মহানগর জামায়াতের আমির সাংসদ মাওলানা শামসুল ইসলাম। গত রোববার শামসুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট মঞ্জুর আনসারী মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহের আদালতে জামিন আবেদন জানান। মঙ্গলবার শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। এর আগে সকালে শামসুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করেন। মহানগর পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। শামসুল ইসলাম এর আগে হাইকোর্টে জামিন আবেদন জানালে আদালত তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করার নির্দেশ দেয়। মহানগরীর জামালখান এলাকায় গত ১২ ফেব্র"য়ারি পুলিশ এবং জামায়াত ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালী থানায় শামসুল ইসলামসহ জামায়াতে ইসলামীর ৮৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন হাজার জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। সরকার পক্ষে শুনানি করেন কামাল উদ্দিন। শামসুল ইসলামের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মঞ্জুর আনসারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/পিডি/২০৩১ ঘ.