ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমদ বিএনপির কাছে জানতে চেযেছেন, একজনকে ডিঙিয়ে মইন উ আহমেদকে সেনাপ্রধান করেছিল কে?
বুধবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য দিতে গিয়ে বিএনপির মওদুদ আহমদকে উদ্দেশ করে একথা বলেন তোফায়েল।
ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় মওদুদ প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ, সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ, নবম ডিভিশনের সাবেক জিওসি ও অস্ট্রেলিয়ার বর্তমান রাষ্ট্রদূত মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক উপদেষ্টা এম এ মতিন, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার চৌধুরী ফজলুল বারী এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ টি এম আমিনের বিচার দাবি করেন।
তিনি আরো বলেন, "তারা তো বাংলাদেশের নাগরিক। তাদের ধরতে অসুবিধা কী ? এখনো সময় আছে তাদের বিচারের ব্যবস্থা করুন। না করলে জনগণ তাদের বিচার করবে। তারা সংবিধান ধ্বংস করেছে। সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করেছে। গুটিকয়েক আর্মি অফিসার গভীর দুর্নীতিতে ডুবেছিলেন।"
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদের বক্তব্যের পর তোফায়েল তাকে উদ্দেশ করে বলেন, "মইন উ আহমেদ ওয়ান ইলেভেন সংঘটিত করে অন্যায় করেছেন এটা আমরা সবাই জানি। কিন্তু জেনারেল জহিরকে সুপারসিড করে মইন উ আহমেদকে সেনাপ্রধান করেছিল কে? ফখরুদ্দীন আহমেদ সাহেবকে কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছিল? জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী কার ভায়রা ভাই? আমরা যাকে প্রমোশন দেইনি, তাকে কয়েকদফা প্রমোশন দিয়ে নবম ডিভিশনের জিওসি করেছিলেন। আজ যদি তারা জেনারেল মইনের ভূমিকার নিন্দা করেন, তাহলে আমরা কীভাবে ১৯৭৫ সালে যিনি বঙ্গবন্ধুকে হত্যা করে সেনাপ্রধান হয়েছিলেন তার প্রশংসা করি?"
তোফায়েলের এই বক্তব্যের পরই রাত ৯টা পাঁচ মিনিটে বিরোধীদল ওয়াকআউট করে।
এসময় তোফায়েল আহমেদ বলেন, "মওদুদ আহমেদ এতক্ষণ ধরে একজন সেনাশাসকের কাজের সমালোচনা করলেন। আর এখন আমি আরেকজন সেনাশাসকের নাম নেওয়া মাত্রই তারা ওয়াকআউট করলেন। এটাই তাদের ডাবল স্ট্যান্ডার্ড। জিয়াউর রহমান সেনাশাসক হিসেবে অসংখ্য মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ক্ষমতা দখল করে তিনি স্বাধীনতাবিরোধী মৌলবাদী শক্তিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।"
এর আগে মওদুদ আহমেদ তার বক্তব্যে যুদ্ধাপরাধীদের বিচার যেন আন্তর্জাতিক মানের হয় সেজন্য সরকারের প্রতি আহবান জানান।
সরকার দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্য করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, "শহীদ জিয়াউর রহমানকে নিয়ে বিতর্ক করে বঙ্গবন্ধুকে খাটো করছেন। কিন্তু বঙ্গবন্ধুর স্থান অনেক উপরে। কিছু বুদ্ধিজীবী ও আওয়ামী লীগের অতি উৎসাহী কিছু ব্যক্তি এটা করছেন।"
মওদুদ বলেন, "রাজনৈতিক শূন্যতায় ও দেশের সংকটময় মুহূর্তে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর সঙ্গে শহীদ জিয়ার কোনো সংঘর্ষ দেখি না।"
এসময় তিনি গত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করেন।
মওদুদকে উদ্দেশ করে তোফায়েল আরো বলেন, "এই সেই মওদুদ
bdnews24