চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের সঙ্গে সমঝোতার পর চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ স্থগিত করেছে হেফাজতে ইসলাম।
ফলে বৃহস্পতিবার সকাল থেকে হাটহাজারী ও এর আশেপাশের এলাকায় গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।
হেফাজতে ইসলামের প্রচার সচিব আজিজুল হক আল কাদেরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার রাতে হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে পুলিশ প্রশাসন গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন। ত্ াআমরা অবরোধ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।"
দুপুরের মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়া না হলে হেফাজতে ইসলাম পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে, বলেন তিনি।
চট্টগ্রামের লালদীঘির মাঠে মহাসমাবেশকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা নগরীর বালুচরা ও জেলার হাটহাজারী উপজেলা সদরে বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। আটক করা হয় ৩৯ হেফাজতে ইসলামের কর্মীকে।
নতুন এ সংগঠনটি দেশে '৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার বিরোধী। তারা মনে করছে, '৭২ এর সংবিধান সচল হলে দেশে ইসলাম 'বিপন্ন' হবে।
স্বাধীনতা যুদ্ধের পর প্রণীত সংবিধানে সা
bdnews24