চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর লালদীঘি মাঠে সমাবেশে আসার পথে বালুচরা এলাকায় বুধবার দুপুরে হেফাজতে ইসলামী বাংলাদেশ'র কর্মী ও পুলিশের ব্যাপক সংঘর্ষে ছয় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে সংগঠনটির ৪০ জন কর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে হাটাহাজারী ও ফটিকছড়ি থেকে এক শ'র বেশি বাস ও মাইক্রোবাসে হেফাজতে ইসলামীর কর্মীরা লালদীঘির মাঠে সমাবেশে আসছিল। নগরীর বালুচরা এলাকায় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
বায়েজীদ থানার ওসি আবদুস সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিল নিয়ে ঢুকতে না দিলে হেফাজতে ইসলামীর কর্মীরা (যার বেশিরভাগই বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্র) তা শোনেনি। উল্টো তারা তাদের বহর থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে এবং পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় ওসিসহ আরও পাঁচ পুলিশ সদস্য আহত হয় বলে তিনি জানান।
ওসি আরো বলেন, হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। হেফাজতে ইসলামীর কর্মীরাও লাঠিসোটা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করে।
প্রায় আধঘণ্টার সংঘর্ষকালে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে বিপুল সংখ্যক গাড়ি আটকা পড়ে।
ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, একমুখী শিক্ষানীতি বাতিল, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলসহ সরকারের নানা কর্মকাণ্ডের প্রতিবাদে লালদিঘী মাঠে বিকালে সমাবেশ ডাকে হেফাজতে ইসলামী বাংলাদেশ। অনুমতি নেওয়া হয়নি জানিয়ে পুলিশ তা করতে দেয়নি এবং লালদিঘী মাঠ থেকে মঞ্চ খুলে নেয়।
এ ব্যাপারে হেফাজতে ইসলামীর দপ্তর সম্পাদক ও হাটহাজারী মুইনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক মোহাম্মদ শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আগেই মাঠ সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সমাবেশের অনুমতি নিয়েছি। কিন্তু মঙ্গলবার গভীর রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার কথা বলে পুলিশ সমাবেশ করতে নিষেধ করে এবং মঞ্চ ভেঙে দেয়।"
বালুচরা এলাকায় পুলিশ বিনা উস্কানিতে তাদের কর্মীদের ওপর হামলা চালায় বলেও তিনি দাবি করেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনুমতি না থাকায় আমরা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করি এবং তাদের তৈরি মঞ্চ খোলার ব্যবস্থা করা হয়।"
পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হেফাজতে ইসলামীর ১৩ জন হলেন- দিদারুল আলম (৩৩), সাইদুল ইসলাম (২৫), শাহ হোসাইন (২৫), মোহাম্মদ শামীম (১৮), আশরাফ আলী (২৫), নাসির উদ্দিন (২৫) ও শরিফুল ইসলাম (২৫), মো. দিদার (৩৫), শরীফ উদ্দিন (২৪), আবদুল্লাহ (৩০), মোহাম্মদউল্ল
bdnews24